মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় বুদ্ধি প্রতিবন্ধি নারীকে ধর্ষনের পর সন্তান প্রসব, গ্রেফতার এক

কুমিল্লায় বুদ্ধি প্রতিবন্ধি নারীকে ধর্ষনের পর সন্তান প্রসব, গ্রেফতার এক

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লার দেবীদ্বার থেকে বুদ্ধি প্রতিবন্ধি এক নারীকে ধর্ষন ও ধর্ষনের কারনে সন্তান প্রসব করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ ।

রোববার সকালে র‌্যাব জানায়, ২৪ জুলাই র‌্যাব কুমিল্লার কার্যালয়ে বুদ্ধি প্রতিবন্ধি নারীর পরিবার একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সন্ধায় দেবীদ্বারের বারেরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই নারীকে ধর্ষন ও ধর্ষনের কারনে সন্তান প্রসব করার অভিযোগে মোঃ সোহাগ (২৫) কে গ্রেফতার করা হয়।

অভিযোগে জানা যায়, দেবীদ্বার থানার বারেরা গ্রামের মোঃ মফিজ এর ছেলে মোঃ সোহাগ (২৫) গত গেল বছরের ১৫ সেপ্টেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে একই গ্রামের একজন বুদ্ধি প্রতিবন্ধি নারীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে। বিভিন্ন সময়ে ধর্ষনের ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়ে। গর্ভবতী হওয়ার বিষয়ে তার পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে মোঃ সোহাগ (২৫) তাকে বিভিন্ন সময়ে ছাদের উপরে নিয়ে খারাপ কাজ করে এবং তাকে পা ধরলেও সে কথা না শুনে তাকে জড়িয়ে ধরে বলে জানায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা এ বিষয়ে ধর্ষক মোঃ সোহাগ (২৫) ও তার পরিবারে সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে এবং এ বিষয়ে আইনের আশ্রয় না নেওয়ার জন্য নানাবিধ হুমকি প্রদর্শন করতে থাকে। তাদের ভয়-ভীতি ও হুমকি ধামকি এবং সামাজিক লোক-লজ্জার ভয়ে ধর্ষিত নারীর পরিবার কারো কাছে তা প্রকাশ করেনি এবং আইনের আশ্রয় নেয়নি। এক পর্যায়ে গত ১১ জুলাই একটি ছেলে সন্তান প্রসব করে। সন্তান প্রসব করার পর বিষয়টি র‌্যাবকে জানায় ওই নারীর পরিবার।

র‌্যাব কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, অভিযোগের পেক্ষিতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সোহাগ ওই নারীকে বিভিন্ন সময়ে ধর্ষন এবং তার ধর্ষনের ফলে উক্ত নারী গর্ভবতী হওয়া ও সন্তান প্রসবের বিষয়টি স্বীকার করে। এ বিষয়ে দেবীদ্বার থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com