শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় মাদকদ্রব্যসহ মা ছেলে আটক

কুমিল্লায় মাদকদ্রব্যসহ মা ছেলে আটক

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা নগরের নুরপুর এলাকা থেকে মাদকদ্রব্যসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর নূরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯ বোতল বিয়ার, ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০০ গ্রাম গাঁজা, দুই বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করে। আটকৃতরা হলেন, নগরের নূরপুর এলাকার মোঃ বাবলু এর স্ত্রী মোসাঃ সীমা বেগম (৩৭) ও ছেলে মোঃ ফয়েজ আহমেদ আকাশ (২১)।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে বিয়ার, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com