মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ও পরবর্তীতে শিক্ষক এবং ইতিহাস বিভাগের সুপারনিউম্যারারী অধ্যাপক, কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. ইমরান হোসেন
শনিবার( ২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুই দিনের ব্যবধানে চবির দুই অধ্যাপকের মৃত্যু। এর আগে বাংলা বিভাগের সাবেক সভাপতি ড. ভুইয়া করোনায় মৃত্যু বরণ করেন।
অধ্যাপক ইমরান হোসেনের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আক্তার গভীরভাবে শোক প্রকাশ করেছে। শোকবাণীতে বলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সুপারনিউম্যারারী প্রফেসর ড. ইমরান হোসেনের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোক ও দুঃখ প্রকাশ করছি। মাননীয় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ বরেণ্য শিক্ষাবিদের মৃত্যুর শোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে ওঠতে সক্ষম হন তার জন্য মাননীয় উপাচার্য পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে দোয়া কামনা করেছেন।
উপাচার্য শোক বাণীতে বলেন, প্রফেসর ড. ইমরান হোসেন ছিলেন অত্যন্ত বিনয়ী, উদার, পরোপকারী একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। এ গুণী ইতিহাসবিদ তাঁর বহু প্রিয় শিক্ষার্থীসহ সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি এ প্রথিতযশা শিক্ষক চবি সিনেট, সিন্ডিকেট সদস্য, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ষদে দায়িত্ব পালনকালীন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি যে ভূমিকা রেখেছেন চবি কর্তৃপক্ষ তা চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। এ খ্যাতিমান শিক্ষকের মৃত্যুতে দেশের শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
এইছাড়া যৌথভাবে শোকবাণী প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ইসলামি ইতিহাসের প্রাক্তন সমিতি বিবৃতিতে বলেন- স্যারের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
Leave a Reply