মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:


সদর উপজেলাধীন ১ নং শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম এবং বৈশ্বিক মহামারী করোনাকালীন সংকটময় মুহূর্তে করণীয় উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই রোজ শনিবার স্হানীয় বাজারে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা এস এম বাইজিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পিন্টু , ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের সভাপতি হিমাদ্রি শেখর, নিহার রঞ্জন মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ নুরুল আমিন, অলিউজ্জামান হাওলাদার, রাকিব হাওলাদার, মুন্না হাওলাদার, বিপ্লব হাওলাদার প্রমূখ। এছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ড ,ইউনিট ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ সকলকে করোনাকালীন সংকটময় সময়ে স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি নিষেধ অনুসারে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন সিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগ সব সময় অসহায় দুস্থ ইউনিয়ন বাসীর পাশে রয়েছে। করোনাকালীন সময়ে যারা অসহায় অনাহারে রয়েছেন তাদেরকে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয় এবং তারা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন যতটুকু সম্ভব তারা আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com