জাহেদুল রাসেল, নালিতাবাড়ি:
শেরপুরে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। শনিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনা শনাক্ত হয়। এরপর এক বছর চার মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ১৪৬ জনের মধ্যে শেরপুর সদরের ৬৮, নালিতাবাড়ীর ২৯, নকলার ১৫, ঝিনাইগাতীর ২৩ ও শ্রীবরদীর ১১ জন । সব মিলিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৯ শ ৯১।
Leave a Reply