ভোলা প্রতিনিধি।
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসলাম গোলদারের উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
স্হানীয় সূত্রে জানা যায়, (১৮জুলাই)ভোলা তুলাতুলির মাছ ঘাটের ইজারাদার আওয়ামী লীগ নেতা আসলাম গোলদারের মাছের গদিতে একদল দূর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও ঘাটের অন্যান্য ব্যবসায়ীরা জানান,আওয়ামীলীগের বর্তমান ধনিয়া ইউনিয়নের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসলাম গোলদার দীর্ঘ দিন যাবৎ তুলাতুলি ঘাটের ইজারাদার। তাকে ঘাট থেকে বিতাড়িত করার জন্য এবং ঘাট দখল করার জন্য আওয়ামী লীগের আরেকটি গ্রুপ বিকেল সাড়ে ৬ টার দিকে এলাকার চিহ্নিত যুবক নোমান পাটওয়ারীর নেতৃত্বে টিটু,জয়দেব,মনির মেম্বার,তরিক গোলদার, জি সান,সাইফুল্লাহ, লিটন,বুদ্ধি মাঝি,বাবু,কামাল ডাক্তার,ভূট্রু মাঝি,মঞ্জুর আলম খই,লাভলু, আমিনুল ইসলাম,লালু মাঝি,সফিক,সুমন মাঝি, সাহাবুদ্দিন ও তাজউদ্দিনসহ প্রায় ৩০/৪০জনের দূর্বৃত্তদল মোটরসাইকেল মহড়া দিয়ে ঘাট এলাকায় ত্রাস চালায়।
এসময় তাদের অধিকাংশের হাতে আগ্নেয়াস্ত্র,ও ধাড়ালো অস্ত্র ছিলো বলে এলাকাবাসী জানিয়েছেন।মাছ ঘাটের ব্যবসায়িরা জানান,ঘটনা সম্পর্কে থানার ওসিকে অবহিত করলেও তিনি কোন ব্যবস্থা নেননি।
এদিকে মঙ্গলবার (২০জুলাই) এসকল দূর্বৃত্তরা তলাতুলির সেই মাছ ঘাটে অদুরে আসলাম গোলদার কে মোটরসাইকেল গতিরোধ করে ফের হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলার পর এসকল ক্যাডাররা আহত আসলাম গোলদারকে মোটর বাইকে তুলে থানায় নিয়ে যায়। ক্যাডাররা ওসির কক্ষে ঢুকে উল্টো আসলাম গোলদার কে নব্য আওয়ামী লীগ বলে উল্টো তাকে আসামী করে মামলা নিতে ওসিকে নির্দেশ দেয়।
আসলাম গোলদারের অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরেআহত আসলামকে ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন, ওসি অপারেশ আরমান এবং ওসি তদন্ত শহিদূলসহ পুলিশ পাহারায় ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
আহত আসলাম গোলদারের অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল সেবাচিমে রেফার করেন উন্নত চিকিৎসার জন্য। স্বাভাবিক সুস্থ হওয়ায় গতকাল (২৩ জুলাই)বরিশাল হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হলো। আজ (২৪জুলাই) আসলাম গোলদার ছয় জনকে আসামি করে ভোলা সদর মডেল থানায় মামলা করেন।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হেসেন জানান, হামলাকারীদের আসামী করে থানায়ভিক্টিমের পক্ষ থেকে মামলা হয়েছে। আসামিদের দ্রুুত গ্রেফতার করা হবে।
Leave a Reply