বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোনা গ্রামে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ২৩ জুলাই ওই গ্রামের মৃত পরিতোষ দেবনাথের ছেলে ভুক্তভোগী হারান কুমার নাথ প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তারা হলেন ঘোনা গ্রামের মৃত মনোরঞ্জন দেবনাথের ছেলে রতন কুমার নাথ, রমেশ কুমার নাথ, রনজিৎ, প্রশান্ত দেবনাথ, মৃত চিত্তরঞ্জন দেবনাথের ছেলেরাম প্রসাদ দেবনাথ , বিনোদ কুমার নাথ ও সঞ্জয় দেবনাথ।
হারান কুমার নাথ অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদীরা তার চাচাতো ভাই। ভিটে বাড়ির মোট ৪৯ শতক জমি তিন অংশে ভাগ হওয়ার পর যে যার জমিতে ঘর বাড়ি নির্মাণ করেছেন। দুই অংশের জমি রাস্তা সংলগ্ন । আর তার ভাগের জমি মাঝখানে হওয়ায় চলাচলের রাস্তা ছিলোনা। ফলে বিগত দিনে বাবা চাচারা বেচে থাকাকালীন বিবাদীদের দুই অংশের সীমানা দিয়ে তাদের চলাচলের রাস্তা করে দেন। বিনিময়ে তার ঘরের পিছন থেকে বিবাদীদের চলাচলের জন্য রাস্তা বাবদ জমি দেয়া হয়েছে। এরপরেও তাকে ( হারান নাথ) ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করতে নানা ষড়যন্ত্র করতে থাকে।
হারান কুমার নাথ অভিযোগে আরও বলেছেন, গত ২০ জুলাই বিবাদীরা তার বাড়ির দক্ষিণ পাশের জমি দখল করে জোরপূর্বক রাস্তা তৈরি করার জন্য গোয়াল ঘর ও বাথরুম ভেঙ্গে ফেলার চেষ্টা করে। বাধা দেয়ার কারণে তাকে জীবন নাশের হুমকি দেয়া হয়। এরই জেরে বিবাদীরা ক্ষুব্ধ হয়ে বাপ দাদাদের বন্টনকৃত রাস্তায় বেড়া দিয়ে তাদের চলাচল বন্ধ করে দিয়েছে।
হারান কুমার নাথ জানান, বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তিনি চলাচলের রাস্তা থেকে বেড়া সরিয়ে নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
Leave a Reply