মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলায় লকডাউনের দ্বিতীয় দিনেও মোবাইল কোর্টের মাধ্যমে দোকানী ও পথচারীদের জরিমানা

শরণখোলায় লকডাউনের দ্বিতীয় দিনেও মোবাইল কোর্টের মাধ্যমে দোকানী ও পথচারীদের জরিমানা


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


শরণখোলায় শনিবার (২৪ জুলাই) বিকেলে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও মোবাইল কোর্টের অভিযানে দোকানী ও পথচারীদের জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতুনে জান্নাত উপজেলা সদর রায়েন্দা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

সরকারের নির্দেশনা ভঙ্গ করে দোকান খোলা রাখা ও ঘরের বাইরে বের হওয়ায় নারী পথচারী সহ দোকান মালিক ও মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়।

এরমধ্যে বাজারের চারটি কাপড়ের দোকান থেকে এগারো হাজার টাকা সহ মোট সতেরো হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত শরণখোলা উপজেলাবাসীকে সরকারের বিধিনিষেধ মেনে ঘরে থাকার আহবান জানিয়ে বলেন মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com