মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিবগঞ্জে ঈদে ১২ টি গরু বিক্রির ৯ লক্ষ টাকা চুরির ঘটনায় আটক ১

শিবগঞ্জে ঈদে ১২ টি গরু বিক্রির ৯ লক্ষ টাকা চুরির ঘটনায় আটক ১


মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের রায়নগর দক্ষিনপাড়া গ্রামের অবসর প্রাপ্ত  আর্মি সার্জেন্ট এনএম আলম এর গরুর ফার্ম কুরবানী ঈদে গরু বিক্রির ৯ লক্ষ টাকা চুরির ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, নাটোর জেলার সিংড়া থানার সিংবাদা গ্রামের রবি’র পুত্র পাপ্পু ওরফে শুভ (২২) অবসর প্রাপ্ত সার্জেন্ট এর ফার্মে গরু রক্ষনা-বেক্ষনের দায়িত্ব পালন করতো। পূর্ব পরিচিত হিসাবে শুভ তার বাড়িতে অবাদে যাতায়াত করতো। মাসিক ৫ হাজার টাকা বেতনে থাকা খাওয়া সুবিধা সহ সে তার ফার্মে চাকুরী করতো। ঈদ উপলক্ষে তার ফার্মের ১২টি গরু ৯ লক্ষ টাকায় বিক্রি করে বাড়ীতে স্টীলের বাক্সে তালা বদ্ধ করে রাখে এবং পাশ্ববর্তী গ্রামে পরিচিত এক মৃত ব্যক্তির জানাজায় শরিক হওয়ার জন্য গেলে সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুভ গত ১৫ জুলাই রাত ১০টার সময়  তার শয়ন কক্ষে স্টীলের বাক্স ভেঙ্গে ৯ লক্ষ টাকা চুরি পালিয়ে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি পুলিশ আমলে নিয়ে তার পরিবারের সদস্যদের সহযোগিতায় গত ২৩ জুলাই বগুড়ার মাটিডালী এলাকার গোধূলী হোটেল থেকে চুরি হওয়া টাকায় কেনা একটি নতুন এ্যাপাচি মটর সাইকেল সহ তাকে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই অপরাধীকে আটক করতে পুলিশ তৎপর ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে টাকা ও মটর সাইকেল সহ  আটক করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকী টাকা উদ্ধারের পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com