মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বৈশ্বিক করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঈদ পরবর্তী ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন। লকডাউন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন। এর প্রেক্ষিতে ঘোষিত ঈদ পরবর্তী লকডাউনে বিধি নিষেধ না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭ মামলায় ৬ হাজার ১শত টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকালে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলী মন্ডল শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সরকারি বিধি নিষেধ না মানায় এবং সিএনজি চালিত অটোরিক্সায় অতিরিক্ত যাত্রী বহণ করা ও বিকাল ৩ টার পর হাট বাজার খোলা রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে ১৭টি মামলায় সর্বোচ্চ ১ হাজার টাকা ও সর্বনিন্ম ১০০ টাকা অর্থ দন্ড করে মোট ৬ হাজার ১ শত টাকা জরিমান আদায় করা হয়েছে। এর মধ্যে সিএনজি অটোরিক্সায় সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক ব্যতিত অতিরিক্ত যাত্রী বহণ করায় ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড আদেশ প্রদান করেন। অর্থ দন্ড প্রাপ্তির প্রেক্ষিতে কাউকে আটক করা হয়নি বলে জানা যায়।
Leave a Reply