রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে করোনায় আক্রান্ত হয়ে গোলাম আজম নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত গোলাম আজম রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে কর্মরত ছিলেন। বিভিন্ন সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই করোনা পজেটিভ হওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার (২৪ জুলাই) সকালে মৃত্যুবরণ করেন। নিহত গোলাম আজম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের মাদারের চর মাস্টারবাড়ী গ্রামের মৃত: হেকমত আলীর পূত্র। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে দাঁতভাঙ্গা ইউনিয়নের ব্লকে উপসহকারি কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
Leave a Reply