শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ৫৮ মামলায় ৬২ জনের জরিমানা

ভোলায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ৫৮ মামলায় ৬২ জনের জরিমানা


গাজী তাহের লিটন, জেলা প্রতিনিধি: 


দ্বীপজেলা ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫২ জনকে ২৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে ইলিশা ফেরিঘাটে স্বাস্থ্যবিধি অমান্য করে ফেরি, ট্রলার ও স্পীডবোটে যাত্রী পারাপার চলছেই।
শনিবার (২৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ৪ উপজেলায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন এ জরিমানা করা হয়েছে।
এরমধ্যে ভোলা সদরে ২৬ জনকে ১৩ হাজার ৩০০ টাকা, দৌলতখানে ১৩ জনকে ৮ হাজার ৮০০, লালমোহনে ৬ জনকে ২ হাজার ৩০০ টাকা এবং চরফ্যাশনে ১৫ জনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, চার উপজেলায় ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৮ মামলায় ৬২ জনের জরিমানা করা হয়।তিনি আরো জানান, ১ জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ২৩৮টি মোবাইল কোর্টে এক হাজার ৭৯২ জনকে জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।এ সময় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২০০ টাকা।
জেলা প্রশাসন জানায়, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com