আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে ত্রিশাল উপজেলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিতকল্পে আজ ২৪/০৭/২০২১তারিখ উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ঢাকা- ময়মনসিংহ হাইওয়ে, বৈলর বাজার, ত্রিশাল বাসস্ট্যান্ড, ত্রিশাল বাজার, কালিরহাট বাজার, কালির বাজার, সেনবাড়ি বাজার, নতুন বাজার, বালিপাড়া বাজার, বালিপাড়া ব্রিজে অভিযান পরিচালনা করা হয়। সকাল থেকে পরিচালিত মোবাইল কোর্টে ২১টি মামলায় ১৬,৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরাধসমূহঃ ১.মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়া ২.কোন যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া ৩. অননুমোদিত দোকান খোলা রাখা ৪. যাত্রী পরিবহন ৫. ট্রাকে করে যাত্রী পরিবহন ৬. ঘুরতে বের হওয়া। মোবাইল কোর্টে বাংলাদেশ সেনাবাহিনী, ত্রিশাল থানা পুলিশ ও বাংলাদেশ আনসার সহায়তা প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) বলেন,নিজেকে এবং পরিবারের প্রিয়জনকে সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন৷ অযথা বাইরে বের হবেন না। তিনি জানান,জনস্বাস্থ্য রক্ষায় ও বিধিনিষেধ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
Leave a Reply