রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াগাতীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ আটক ৬ দেশীয় অস্ত্র উদ্ধার

নড়াগাতীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ আটক ৬ দেশীয় অস্ত্র উদ্ধার

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের নড়াগাতী থানার নীচে পাড়া (মোল্যা পাড়া) গ্রামে মসজিদকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন নারী পুরুষকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। ২৪ জুলাই (শনিবার) সকাল ৮টার দিকে এ সংঘষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ৮ টি বাড়ী ভাংচুর হয়েছে এবং মহিলাসহ ৪/৫ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং দু’জনকে কালিয়া স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ এসআই মাহাফুজুর রহমানের নেতৃত্বে (ডিবি) গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল অভিজযান চালিয়ে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র (সড়কি) ২৫ টি, রামদা ২টি, লোহার হাতুড়ি ২টি উদ্ধার করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, নড়াগাতী নীচে পাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইবাদত মোল্যা ও খায়রুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অজুহাতে সংঘর্ষ হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকার মুনছুর মোল্যার বোন করোনা আক্রান্ত হয়ে মারা গেলে মোল্যা পাড়া জামে মসজিদের ঈমাম জানাযা পড়াতে অস্বীকৃতি জানালে তারা মসজিদের সভাপতি বাকা মোল্যাকে বিষয়টি অবহিত করে। বাকা মোল্যা ঈমামকে না রাখার সিদ্ধান্ত নেন বলে জানা যায়। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে মতবিরোধের কারণে এবং পূর্ব শত্রুতার রেশ ধরে সংঘর্ষের সৃষ্টি হয়।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোখসানা খাতুন বলেন, ইবাদত মোল্যা গ্রুপের লোকজন তাদের ঘর-বাড়ী ভাঙ্গার জন্য প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com