শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“মরিচ্যা চেকপোষ্টে কোটি টাকার ইয়াবা উদ্ধারঃ ইজিবাইকসহ ড্রাইভার আটক।”

“মরিচ্যা চেকপোষ্টে কোটি টাকার ইয়াবা উদ্ধারঃ ইজিবাইকসহ ড্রাইভার আটক।”

এফ.করিম, উখিয়া (কক্সবাজার)প্রতিনিধি।

 কক্সবাজার-টেকনাফ মহাসড়কে স্থাপিত  মরিচ্যা যৌথ চেকপোষ্ঠে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা ৪০ হাজার ইয়াবা, ইয়াবা বহনকারী  একটি ইজিবাইক ও চালককে আটক করেছে।

উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা ধারণা করা হচ্ছে। চালক ইজিবাইকের ব্যাটারির ভেতর অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবগুলো পাচার করছিল। 

 আটককৃত ইজিবাইক চালকের নাম রাসেল মিয়া (২৫)। সে উখিয়া উপজেলা সদরের রাজাপালং ইউনিয়নের হাজাম রোডের বাসিন্দা  ছালামতুল্লাহর পুত্র।

 রামুর বিজিবি-৩০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারুক ইব্রাহিম জানান, শনিবার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে কুতুপালং থেকে কক্সবাজারমুখী একটি ইজিবাইকের ব্যাটারির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার পূর্বক ইজিবাইকের  চালককে আটক করা হয়। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে ইজিবাইকটিকে চেকপোষ্টে থামিয়ে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে গাড়ির  ব্যাটারির ভেতরে সবকিছু খুলে ফেলে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

 বিজিবি’র ব্যাটালিয়ান অধিনায়ক আরো জানিয়েছেন, আটক ইজিবাইকচালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, কুতুপালং রোহিঙ্গা শিবির এলাকা থেকে কক্সবাজার-চট্টগ্রাম ও টেকনাফ মহাসড়কের লিংক রোড পর্যন্ত এক লাখ টাকার বিনিময়ে পৌঁছে দেওয়ার চুক্তি হয় ইয়াবা চালানটির মালিকের সাথে। 

আটককৃত চালকের বিরুদ্ধে আইনী ব্যাবস্হা গ্রহন করা হচ্ছে বলে ও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com