ইয়াছিন মোল্লা, নারায়ণগঞ্জ (সোনারগাঁ)ঃ নারায়ণগঞ্জ,
সোনারগাঁ উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যদিয়ে শেষ হলো লগডাউনের দ্বিতীয় দিন।এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ অন্যান্ন সড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করেছে, উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম,ভূমি অফিসার মোস্তফা মুন্না, এছাড়াও মাঠে ছিলেন সেনাবাহিনী, পুলিশ আনসার বাহিনী সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ জনকে ৮’৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৮ টি সিএনজি ও ইজিবাইক জব্দ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ী নিয়ে বের হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। এছাড়াও মোস্তফা মুন্নার নেতৃত্বে মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
লগডাউন শুরু থেকেই উপজেলা প্রশাসন কঠোর অবস্থান রয়েছে। কারণ সোনারগাঁয়ের করোনা পরিস্থিতি খুবই খারাপ অবস্থানে রয়েছে।গতসাপ্তাহেও পরপর দুইদিন শতভাগ করোনা পজেটিভ ছিল,এর মধ্যে গতকাল ৩ জনের নমুনা পরিক্ষায় ৩ জনই পজেটিভ আসে। এই পরিস্থিতিতে উপজেলা প্রশাসন আগেই বলেছি সরকার ঘোষিত লগডাউন কঠোর ভাবে বাস্তবায়ন করবে উপজেলা প্রশাসন। এই জন্য আতিকুল ইসলাম সাধারণ মানুষের সাহায্যও চেয়েছেন।উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা বলেন সরকারি ঘোষিত লগডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে থাকবেন তারা।
এসময় সাধারণ মানুষকে বিনা প্রয়োজনে রাস্তাঘাট, হাটবাজার, দোকান পাট সহ অন্যান্ন স্থানে ঘুরাফেরা করতে নিষেধ করা হয়।
Leave a Reply