মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি!
করোনা ভইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে সরকারী বিধি নিষেধ অমান্য করে মাধবপুরের শাহজিবাজার রাবার বাগানে কাজ করছে রাবার শ্রমিকরা । রাবার বাগানে যথাযত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার অভিযোগ শ্রমিকদের। আতঙ্কিত রাবার শ্রমিক সহ এলাকাবাসী । জানা গেছে শাহজিবাজার রাবার বাগানে বিভিন্ন পদে দেশের বিভিন্ন জেলা উপজেলার ২৫৬ জন শ্রমিক বিভিন্ন কর্মরত রয়েছেন । আশে পাশের গ্রামে অবস্থান করে প্রত্যেকদিন সকালে মোটর সাইকেল সিএনজি যোগে এসে কাজে যোগ দিয়ে থাকেন । সরকারী বিধি নিষেধ থাকার কারণে পুলিশ শনিবার সকালে প্রায় ৫০ জন শ্রমিক সহ বেশ কিছু মোটর সাইকেল ও সিএনজি আটক করে । পরে শুধু শ্রমিকদেরকে ছেড়ে দেয়া হয়েছে । শনিবার সকালে রাবার শ্রমিকরা জানিয়েছেন সরকারী কঠোর লকডাউনের পরও বাগান ব্যাবস্থাপকের নির্দেশে তাদের কাজে যোগ দিতে হয়েছে । বিভিন্নস্থান থেকে যাতায়াত , একই কলম দিয়ে সকলে স্বাক্ষর করা সহ বিভিন্ন কারণে তারা করোনা ঝুকিতে রয়েছেন । ইতিমধ্যে রাবার বাগানের বেশ কয়েকজন করোনা পজিটিভ হয়েছেন বলেও শ্রমিকরা জানান । এ বিষয়ে শাহজিবাজার রাবার বাগান ব্যাবস্থাপক মোঃ শহীদুল ইসলাম জানান ২১০৪ একর জুড়ে শাহজীবাজার রাবার বাগান । এতে ২৫৬ জন শ্রমিক কাজ করে । হিসাব মতে ৮.২০ একরে একজন শ্রমিক কাজ করে তাই সংক্রমনের সম্ভাবনা নেই । বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের জেলারেল ম্যানাজারের নির্দেশেই বাগানে কাজ চলছে । রাবার বাগানে যারা করোনা পজেটিভ ছিল তারা ভাল হয়ে গেছে । বাগানে কাজের বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি জানান ।
Leave a Reply