মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজারহাটের বুড়িরহাট স্পারটির ফের ধ্বস ২৪ ঘন্টায় পুনঃসংস্কার করলেন কুড়িগ্রাম পাউবো।

রাজারহাটের বুড়িরহাট স্পারটির ফের ধ্বস ২৪ ঘন্টায় পুনঃসংস্কার করলেন কুড়িগ্রাম পাউবো।


আব্দুল হাকিম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট স্পারবাঁধটি ফের ভাঙ্গনের মুখে পরেছে।গত শুক্রবার বিকেলে রাক্ষুসে তিস্তার গর্ভে একাংশ নিমিষেই ধ্বসে যায়।ধ্বসে যাওয়া স্পারবাঁধটিতে গত দুইমাস থেকে কয়েক হাজার জিও ব্যাগ ও জিও টিউব ফেলানো হয়।হঠাৎ তিস্তা নদীর পানি কমে যাওয়ায় স্রোতের গতি বৃদ্ধি পেয়ে খরস্রোতের রুপ নেয়। স্পারবাধটির সামনের অংশ সুইচগেট থাকায় পিলারের সাথে পানি ধাক্কা লেগে স্রোতের গতিবেগ প্রবল বৃদ্ধি পেয়ে ব্যাক হোয়েল সৃষ্টি হয়,ফলে স্পারের বাম পাশ্বে স্রোতের আঘাত হানার ফলে মহুর্তে ধ্বসে যায় স্পারের অংশটুকু।কুড়িগ্রাম জেলার পানি উন্নয়ন বোর্ডের এসডি মাহমুদ হাসান খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ছুটে আসেন ধ্বসে পড়া স্পারবাধটি পরিদর্শনে।স্পারটি রক্ষা করতে স্থানীয় জনসাধারণ ও পূর্বে থেকে স্পারের কাজ করা শ্রমিকদের দিয়ে ভোর ৫টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ২৪ ঘন্টা ভয়েলগেট মেশিন দিয়ে প্রায় ৪০টি জিও টিউবের ব্যাগে বালু ভর্তি করে ধ্বসে যাওয়া অংশে ফেলে পূরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার মন্ডল বাবু বলেন, সরকার কোটি টাকা ব্যয়ে বুড়িরহাট স্পারবাঁধটি নির্মাণ করেছে অথচ প্রতিবছর বর্ষা মৌসুম আসলে স্পারবাঁধের বিভিন্ন অংশ নদীতে ধ্বসে যাচ্ছে।ধ্বসে যাওয়া অংশ পুনঃসংস্কার করার কয়েক দিনের মধ্যে আবার ধ্বসে যাচ্ছে।এতে সরকারে লক্ষ লক্ষ টাকা ব্যয় হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।আমরা সরকারের কাছে স্থায়ীভাবে নদী শাসনের জোর দাবী জানাই।
এবিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের এসডি মাহমুদ হাসান বলেন বুড়িরহাট স্পারটি ধ্বসে যাওয়ার খবর শোনা মাত্র আমি ঘটনাস্থলে এসেছি,ভোর ৫টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত একটানা কাজ করে ধ্বসে যাওয়া অংশ টুকু জিও টিউবের বস্তায় বালু ভর্তি করে মেরামত করতে সক্ষম হয়েছি।তিস্তার অন্যান্য জায়গায় ভাঙ্গন ও মেরামত প্রসঙ্গে বলেন তিস্তায় মেগা প্রকল্প নিয়েছে সরকার তাই স্থায়ীভাবে কাজ করা হচ্ছেনা।এমারজেন্সিতে যেটুকু কাজ করছি সেটার বরাদ্দ অপ্রতুল।সরকার বরাদ্দ বাড়ালে আমাদের কাজ করতে সুবিধা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com