মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করেনার উপসর্গে নোয়াখালী কোভিড হাসপাতালে ২ জনের মৃত্যু

করেনার উপসর্গে নোয়াখালী কোভিড হাসপাতালে ২ জনের মৃত্যু


 নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালী ১২০শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ঘন্টায় করোনার উপসর্গে ২জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ। অপরদিকে, জেলায় নতুন করে আরও ৪২জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ২৮দশমিক ৯৭ভাগ

কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কোভিড হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও ২জন রোগীর মৃত্যু হয়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯জন রোগী, আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪জন। হাসপাতালে ৩১জন পুরুষ ও ৪৩জন নারীসহ ৭৪জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে ১৪জন নারী ও ১১জন পুরুষের অবস্থা সংকটাপন্ন তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে সর্বশেষ ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৪২জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ১, সুবর্ণচরে ৪, বেগমগঞ্জে ১৬, চাটখিলে ৬, সেনবাগে ১ ও কবিরহাট উপজেলায় ১৪জন রোগী রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪হাজার ৩৫৬জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৮হাজার ৬৩৭জন রোগী। আইসোলেশনে রয়েছেন ৫হাজার ৫৪৩জন রোগী। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com