সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা কলেজের অনাবাসিক শিক্ষার্থীদের টিকার তথ্য সংগ্রহ শুরু

ঢাকা কলেজের অনাবাসিক শিক্ষার্থীদের টিকার তথ্য সংগ্রহ শুরু


হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধি:


করোনা ভাইরাসের টিকা পেতে ঢাকা কলেজের অনাবাসিক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন৷শুক্রবার (২৩ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে অনাবাসিক শিক্ষার্থীদের এই নির্দেশনা দেয়া হয়৷বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ টিকা দেয়ার লক্ষ্যে দ্বাদশ শ্রেণি (শিক্ষাবর্ষঃ ২০১৯-২০), অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষঃ, ২০১৯-২০), অনার্স ২য় বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৮-১৯), অনার্স ৩য় বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৭-১৮), অনার্স ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৬-১৭), অনার্স ৪র্থ বর্ষ (পুরাতন) (শিক্ষাবর্ষঃ ২০১৫-১৬) এবং মাস্টার্স শেষ পর্ব (শিক্ষাবর্ষঃ ২০১৭-১৮ এবং ২০১৮-১৯) ছাত্রদের আগামী ২৩ জুলাই থেকে ২৯ জুলাই তারিখের মধ্যে www.dhakacollege.eshiksabd.com এ শিক্ষার্থীদের ১৩ ডিজিটের ক্লাস রোল ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে৷ এক্ষেত্রে User Name: dcstudent এবং Password: dcstudent ব্যবহার করতে হবে৷
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের জন্মনিবন্ধন নম্বর (১৭ ডিজিট), অনার্স এবং মাস্টার্স ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, ছাত্রদের মোবাইল নম্বর এবং যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর আছে তাদের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর রেজিস্ট্রেশন ফরমে আপডেট বাধ্যতামূলক করা হয়েছে৷টিকা সনদ ছাড়া কোন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অবস্থান করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷
প্রসঙ্গত, এরআগে গত ১২ জুলাই (সোমবার) প্রথম ধাপে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের ১৭ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছিলো কলেজ প্রশাসন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com