শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি:১৬ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি:১৬ জেলে জীবিত উদ্ধার


গাজী তাহের লিটন, জেলা প্রতিনিধি:


উপকূলীয় জেলা ভোলায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে জেলেদের মাছ ধরা একটি ট্রলার ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।  
শনিবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে কোস্টগার্ডের একটি দল তাদের উদ্ধার করে।
এ সময় মনপুরা জেলে সমিতির নেতৃবৃন্দ তাদের উদ্ধার কাজে সহায়তা করে। এর আগে শুক্রবার (২৩ জুলাই) রাত ৯টায় ঝড়ের কবলে পড়ে আবু সাইদ মাঝির ট্রলারটি চরপিয়াল পয়েন্টে ১৬ জেলেকে নিয়ে ডুবে যায়।তবে জেলেরা জীবিত উদ্ধার হলেও দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।উদ্ধার জেলেরা হলেন- আবু সাইদ সায়েদ, আউয়াল, আলামিন, সুফিয়ান, নাছির, আরিফ, সাগর, সিরাজ, আবদুর বারী, আকতার, শরিফ, হামিফ, গফুর, জাকির, আরতাব ও আলাউদ্দিন মাঝি। এদের বাড়ি চরফ্যাসন ও হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।  
মনপুরা জেলে সমিতির সভাপতি নাছির মহাজন জানান, শুক্রবার রাত ৮/৯ টার দিকে চরফ্যাশন উপজেলার সারামজ ঘাট থেকে ১৬ জেলে নিয়ে একটি ফিশিং ট্রলার সাগরে মাছ শিকার করতে যায়।রাতে বঙ্গোপসাগরের চর পিয়াল পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ওই ফিশিং ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের জেলেরা কেউ ডুবন্ত ট্রলারে, কেউ সাঁতরিয়ে চরে আশ্রয় নেয়। কেউ আবার কেওড়া গাছে ঝুলে জীবন রক্ষা করে।
এদিকে খবর পেয়ে শনিবার মনপুরা কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে জেলেদের জীবিত উদ্ধার করে।কোস্টগার্ড দক্ষিণ জোনের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এরফারুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, কোস্টগার্ড ১৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রলারটি এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com