শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীনগরে কঠোর অবস্থানে পুলিশ, জনশূন্য বাজার এলাকা

রাণীনগরে কঠোর অবস্থানে পুলিশ, জনশূন্য বাজার এলাকা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে কঠোরভাবে পালিত হচ্ছে দ্বিতীয় দিনের লকডাউন। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিনা কারণে রাস্তায় বের হলেই পড়তে হচ্ছে পুলিশি জেরায়। উপজেলার বাসস্ট্যান্ড, বাজার, রেলগেট, আবাদপুকুর বাজার, ত্রিমোহণী বাজারসহ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় লকডাউন কার্যকরে শনিবার (২৪ জুলাই) দ্বিতীয় দিনে পুলিশি টহল আরও জোরদার করা হয়েছে। জরুরী পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য যান ও যাত্রী চলাচল বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কারণে জনশূন্য হয়ে পড়েছে রাণীনগরের বাজার এলাকা। উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে কঠোর নজরদারি চলছে। জরুরি প্রয়োজনে কিছু মানুষ ঘর থেকে বের হলেও গণপরিবহন, মার্কেট ও বিপনীবিতান বন্ধ রয়েছে।
পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম মাঠে কাজ করছে। লকডাউনের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। দ্বিতীয় দিনেও সকাল থেকেই উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপরভাবে কাজ করছে। রাণীনগর সদরসহ এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচলে লকডাউনের নির্দেশ বাস্তবায়ন করতে দেখা গেছে। অকারণে কেউ যানবাহন নিয়ে বের হলে তাদের বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছেন পুলিশ। কেউ লকডাউনের নির্দেশ অমান্য করলে বাধ্য হয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
সকল রকম নির্দেশ ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সকলে সহযোগিতা করলে লকডাউন বাস্তবায়নসহ করোনা মোকাবেলায় সহজ হবে। সর্বতক লকডাউন কার্যকর করতে রাণীনগর থানা পুলিশ কাজ করে যাচ্ছে এমনটিই জানিয়েছে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com