মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়া আদমদীঘিতে সড়কের মাঝখানে বিদ্যুতের পিলার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

বগুড়া আদমদীঘিতে সড়কের মাঝখানে বিদ্যুতের পিলার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

মোঃ সজীব হাসান, আদমদিঘী( বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘির মুরইল-নশরপুর রাস্তায় চলতি অর্থ বছরে সংস্কার কাজ চললেও নশরতপুর বাজার মোড়সহ বেশ কয়েকটি স্থানে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি দাড়িয়ে আছে। যে কোন মূহুতে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।  জরুরি ভাবে এসব বিদ্যুৎতের খুটি অপসারন করার জন্য উদ্ধর্তৃন কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানিয়েছে এলাকাবাসী। আদমদীঘি উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা যায়, আদমদীঘির মুরইল-নশরতপুর রাস্তা ১২ ফুট থেকে ১৮ ফুট প্রশস্ত করে ৬. ৬১০ কিলোমিটার সড়কটি ৯ কোটি ৮৭ হাজার টাকা ব্যায়ে সংস্কার করা হচ্ছে। সংস্কার কাজ বর্তমান ইটের খোয়া বালু ফেলে রোলার দিয়ে কাজ চলমান থাকলেও বিদ্যুৎ বিভাগ অদ্যবধি সড়কের মাঝে থাকা বিদুৎতের খুটি অপসারন করেনি।স্থানীয় দোকানদার সুব্রত শাহ জানান, রাস্তার মাঝে বিদুৎতের খুটি রেখে সংস্কার কাজ করছে ঠিকাদারকে বলা হলেও কোন কর্ণপাত করছেনা। আরেক ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, রাস্তার মাঝে বিদ্যুৎতের খুটি অপসারন না করায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটে প্রান নাশের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাজেদুর রহানের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, মুরইল-নশরতপুর সড়কটি প্রশস্ত করে সংস্কারের কাজ করা হচ্ছে এবং রাস্তার মাঝে থাকা খুটি অপসারনের জন্য বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়েছে। এ বিষয়েসান্তাহার নেসকো লিমিটেড বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামানের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন  বিদুৎতের খুটি অপসারনের ব্যাপারে অফিসে কেউ অভিযোগ করেনি। তবে আমাদের লিখিত ভাবে জানানো হলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com