মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২২,ঘরবাড়ি ভাংচুর লুটপাট

বোয়ালমারীতে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২২,ঘরবাড়ি ভাংচুর লুটপাট


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী গ্রামে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২২ জনকে আটক করেছে থানা পুলিশ।সংঘর্ষে মাসদুর রহমানের পক্ষের শহিদ ফকিরের (৪৭) মৃত্যুর খবর পেয়ে শুক্রবার রাতেই তারা প্রতিপক্ষ মান্নান মাতুব্বরের লোকজনের ৫০-৬০ টি বাড়িতে হামলা চালিয়ে গরু, ছাগলসহ ঘরের আসবাপত্র লুট করে নিয়ে যায় প্রতিপক্ষ।সরজমিন ঘুরে জানা যায়, শুক্রবার সকালে ইউনিয়ন আ’লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোঃমাসুদুর রহমানের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাসুদুর রহমান গ্রুপের পরমেশ্বদী গ্রামের বাসিন্দা আহত শহিদ ফকির ওইদিন সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুুজিব মেডিকেল কলেজ হাসপাাতলে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পেয়ে মান্নান মাতুব্বর গ্রুপের ৫০-৬০ টি বাড়িতে রাতেই গরু, ছাগলসহ ঘরের আসবাপত্র লুটপাট করে নিয়ে যায় মাসুদুর রহমানের লোকজন। এ দিকে সংঘর্ষ ও শহিদ ফকিরের মৃত্যুর ঘটনায় ময়েনদিয়া ও পরমেশ্বদী দুই গ্রামের মানুষ জনশূন্য হয়ে পড়েছে। প্রশাসনেরলোক ছাড়া কাউকে দেখা যায়নি।শহিদ ফকিরের মামাতো ভাই পরমেশ্বদী গ্রামের ফকির পাড়ার আব্দুল মান্নান বলেন, শহিদ ফকিরের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে। আমাদের পক্ষেরলোকজনও বাড়ি ছাড়া।থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ পর্যন্ত সংঘর্ষেরঘটনাস্থল থেকে ২২জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুর ৪টা পর্যন্ত কোন মামলা হয়নি। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com