মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লকডাউন অমান্য ফেরি দিয়ে পারাপার করছে সব ধারনের যান

লকডাউন অমান্য ফেরি দিয়ে পারাপার করছে সব ধারনের যান


রুহুল আমিন, নারায়ণগঞ্জ:


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কঠোর লকডাউন অমান্য ফেরি দিয়ে পারাপার করছে সব ধরনের যানবাহন। এতে করে বাড়ছে মানুষের চাপ। ফলে বেড়ে চলছে করোনা পরিস্থিতি। সরেজমিনে দেখা গেছে, গত দুই দিন ধরে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন শুক্রবার ও গতকাল শনিবার কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে মানুষের চাপ কমাতে পাড়ছে না। কারণ ফেরি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করার কারণে মানুষের ভিড় লেগেই থাকছে। ইজারাদার মাহাবুব লকডাউন অমান্য করে ফেরি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী লকডাউনে মধ্যে অ্যাম্বুলেন্স, বিদেশ ফেরত যাত্রী ও পণ্যবাহী যানবাহন ছাড়া কোনো প্রকার গাড়ি পারাপার করতে পারবে না। কিন্তু দুই দিন ধরেই মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটো রিকশা দেদারছে পারাপার হচ্ছে। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন জানান, নিয়ম অমান্য করলে ফেরি বন্ধ করে দেয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com