মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় আরো ১৫ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় আরো ১৫ জনের মৃত্যু


মোঃসুজন বিশ্বাস, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম। তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালে ১৬৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৬০ জন উপসর্গ নিয়ে মোট ২২৮ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২%০৬ শতাংশ। অপরদিকে ১৪ দিনের লকডাউনের ২য় দিনে মহাসড়কসহ শহরে ঢোকার সড়কগুলোতে পুলিশ বাশ দিয়ে রাস্তা বন্ধ করলেও মানুষ সেখান দিয়ে বাধা অতিক্রম করেই চলাচল করছে। আর কাঁচা বাজার ও মুদি দোকানগুলো শুক্র, সোম ও বুধ এই তিনদিন সকাল ৭টা থেকে দুপর ১টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com