মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দাউদকান্দিতে আশ্রয়ন প্রকল্প-২ এর নির্মিত ঘর পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরন করেছেন বিভাগীয় কমিশনার

কুমিল্লার দাউদকান্দিতে আশ্রয়ন প্রকল্প-২ এর নির্মিত ঘর পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরন করেছেন বিভাগীয় কমিশনার


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লার দাউদকান্দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর নির্মিত ঘর পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। মোহাম্মদ কামরুল হাসান(এনডিসি)। পরিদর্শন শেষে ঘর নির্মান ও আশ্রয়নে সকল সুযোগ সুবিধা থাকায় সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার।
শনিবার বেলা ১১ টায় উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের ভিকতলা গ্রামে নির্মিত ঘর পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান (এনডিসি) ঘরগুলোতে বসবাসরত মানুষদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ শাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) সুকান্ত সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জুয়েল রানা, ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদসহ আরো অনেকে।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে কেউ গৃহহীন থাকবে না। সে লক্ষেই আশ্রয়হীনদের সরকারী খাস জায়গাতে সেমিপাকা ঘর তৈরী করে দেয়া হচ্ছে। একসাথে এতো লোককে জায়গাসহ ঘর তৈরী করে দেয়ার নজির বিশ্বের কোথাও আছে কিনা আমার জানা নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া এই পদক্ষেপটি ইতিহাসের পাতায় মাইলফলক হয়ে থাকবে। আর ঘরগুলো সঠিক এবং সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে কিনা সেজন্যই আমরা পরিদর্শনে এসেছি। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এখানকার ঘরগুলো বাজারের কাছে হওয়ায় সুবিধাভোগিরা বাজারে যে কোন কাজ করে আয় রোজগার করতে পারবে।
পরে সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরন এবং গাছের চারা রোপন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com