জাকির হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩’টি গাঁজার গাছসহ শাহাবুর আলম (২৪) নামে এক গাঁজাচাষীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের পশ্চিম মল্লিকপুর গ্রামের সোহরাব আলীর ছেলে সাহাবুবকে গাজার গাছসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়,বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তার বাড়ির উঠান থেকে বিশাল ৩’টি গাঁজার গাছ জব্দ করে শাহাবুর আলমকে আটক করা হয়।
“গাঁজা বিক্রির উদ্দ্যেশে বাড়ির উঠানে ৩’টি গাঁজার গাছ লাগান শাহাবুর আলম। এরমধ্যে একটি গাঁজার গাছ ৭ফিট, ও আরেকটি সাড়ে ৬ ফিট, আর অন্যটি ৫ফিট, উচ্চতা হয়েছিল। আজ শনিবার দুপুরে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়ে তাকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply