রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে বর্ষসেরা লেখকে দ্বিতীয় জবির ইমরান

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে বর্ষসেরা লেখকে দ্বিতীয় জবির ইমরান

এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি:


 বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২০-২১ বর্ষের সেরা লেখক হিসেবে ২য় স্থান অধিকার করেছেন ইমরান হুসাইন। তিনি সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক । 
এবং বর্ষসেরার প্রথম হয়েছেন,ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মো.বিল্লাল হোসেন এবং ঢাকা কলেজ শাখার সভাপতি সায়েম আহমাদ।
শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় বর্ষসেরা লেখক ঘোষণা করেন আমন্ত্রিত অতিথিরা।
দ্বিতীয় স্থান অধিকারী ইমরান হুসাইন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতি আমি কৃতজ্ঞ।আমি সত্যিই খুব খুশী যা বলে বোঝানো সম্ভব না। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
এবং অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত নিজ প্রবন্ধ পাঠ  প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ফারিয়া ইয়াসমিন। বিজয়ীদের নান ঘোষণার পর ২০২১-২২ বর্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এছাড়া ২০২০-২১ বর্ষের সেরা শাখা হিসেবে প্রথম  হয়েছেন ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি)। দ্বিতীয় হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।এবং তৃতীয় হয়েছেন ঢাকা কলেজ। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জয়নুল হক বলেন, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তী।এত গুলো শাখার ভিতরে আমরা দ্বিতীয় হয়েছি এটা আনন্দের বিষয়। তবে এই অর্জন আমাদের সকল সদস্যদের জন্যই। আগামীতে তাদের লেখনীতে আরো এগিয়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই প্রত্যাশা করি।
এসময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলামের সভাপতিত্বে আলোচক ছিলেন কথা সাহিত্যক, সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ।
অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেব, প্রথম আলো বন্ধুসভার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মুমিত আল রশিদ, সংগঠনটির উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, সংগঠনটির উপদেষ্টা, কলাম লেখক ও সাংবাদিক আশফাকুজ্জামান এবং সংঠনটির উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফয়সাল আহাম্মদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারজুকা রায়না। এসময় সংগঠনটির বিভিন্ন শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com