মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

নাহিদ,মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে ১০০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গত শুক্রবার দুপুরে র‌্যাব-৯ এর অভিযানে উপজেলার আদাঐর ইউনিয়ন এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার রসুলপুর গ্রামের মো: আজগর আলীর ছেলে মো: মিটু মিয়া ও মো:মিনার মিয়ার ছেলে মো: মারজান মিয়া।শুক্রবার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ৪ নং আদাঐর ইউনিয়নের রাজনগর এলাকায় অভিযান চালায়। এসময় ১০০২ পিস ইয়াবা জব্দসহ মো: মিটু মিয়া ও মো: মারজান মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাধবপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।অভিযানে পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা নেতৃত্ব দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com