মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুবর্ণচরে যৌতুকের দাবিতে গৃহবধূকে বেঁধে নির্যাতনের অভিযোগ

সুবর্ণচরে যৌতুকের দাবিতে গৃহবধূকে বেঁধে নির্যাতনের অভিযোগ

 নোয়াখালী প্রতিনিধি:


 নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে গৃহবধূকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের উচা সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পিতা বশির উল্যাহ জানান, গত ১২ বছর পূর্বে একই ইউনিয়ের নয়াপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মো.ছিদ্দিকুর রহমানের (৩৫) সাথে আমার বড় মেয়ের পারিবারিক ভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ভুক্তভোগী আনোয়ারা বেগম (৩০) জানান, বিবাহের কয়েক বছর পর ভালো ভাবে সংসার কাটালেও গত কয়েক বছর ধরে আমার স্বামী, ভাসুর মো.কামাল উদ্দিন (৪৫) কু-প্ররোচনায় দুই লক্ষ টাকা যৌতুকের দাবিতে আমাকে বসত ঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে বেঁধে বেপরোয়া মারধর করে মেরে পেলার হুমকি দেয়।

ভুক্তভোগী আরো জানান, একপর্যায়ে আমার সন্তানদেরকে রেখে হুমকি ধামকি দিয়ে আমাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে আমি নিরুপায় হয়ে বাবার বাড়িতে চলে আসতে বাধ্য হই। আমার পুরো শরীরে আঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ করি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com