মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার পর শান্তির প্রস্তাব কাদের মির্জার

ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার পর শান্তির প্রস্তাব কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা তার অনুসারীদের হামলার ১০ দিনের মাথায় প্রতিপক্ষ চৌধুরী বাড়িতে গিয়েছেন।   

শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে (সাবেক এমপি আবু নাছের চৌধুরী বাড়ি) যান কাদের মির্জা।

কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল জানান, আগামী মঙ্গলবার আমেরিকা সফরে যাওয়ার কথা রয়েছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি আকস্মিকভাবে আমাদের বাড়িতে আসেন । এ সময় তিনি সবার কাছে দোয়া চেয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভেদাভেদ ভুলে কোম্পানীগঞ্জে শান্তি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান করেন। 
ভাইস চেয়ারম্যান রুমেল বলেন, তিনি তার কয়েকজন অনুসারী নিয়ে বাড়িতে এসেছেন। আমরা সামাজিক সৌজন্যতা দেখিয়েছি। তবে আমরা আমাদের অনুসারীদের ছেড়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসেনা। যখন যা হবে আমাদের অনুসারী আ.লীগও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সাথে আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে। এতে আমাদের অনুসারী কেউ ভুল বুঝবেন না। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আক্রাম উদ্দিন সবুজ, কাদের মির্জা ঘোষিত উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.ইউনুস প্রমূখ। 

উল্লেখ্য, গত (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে হামলা চালায় কাদের মির্জার অনুসারীরা। এসময় হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা পিটিয়ে ও কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় তিন জন গুলিবিদ্ধসহ ৬জন আহত হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com