শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রৌমারীতে এরশাদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রৌমারীতে এরশাদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্ত এলাকা খেওয়ারচর গ্রামের টাইলস মিস্ত্রি এরশাদ আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্ত এলাকা খেওয়ারচর এলাকায় এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। উক্ত  মানববন্ধনে বক্তব্য দেন, নিহত এরশাদ আলীর বাবা সুরুজ্জামাল মিয়া, যাদুরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিজল হক, ওয়ার্ড যুবলীগ সভাপতি আকতার হোসেন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, শিক্ষার্থী শরিফুল ইসলাম, কৃষক ফরমান আলী প্রমুখ।প্রসঙ্গত, গত ২০জুন (রোববার) সন্ধ্যা ৭টার দিকে পূর্বশত্রুতার জের ধরে এরশাদ আলী নামের ওই যুবকের গলায় ধারালো ছুড়ি চালিয়ে হত্যা করে একই এলাকার শিহাব ও অজ্ঞাত দুর্বত্তরা। এ সময় এরশাদ আলীর বন্ধু মাসুদ মিয়া এগিয়ে গেলে তাকেও এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাসুদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন রৌমারী হাসপাতালের চিকিৎসকরা। এ ঘটনায় নিহত এরশাদ আলীর বাবা সুরুজ্জামাল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com