মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদের ২য় দিনে করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ গোসল করায় ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের “কুইক রেসপন্স টিম”

ঈদের ২য় দিনে করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ গোসল করায় ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের “কুইক রেসপন্স টিম”

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর গুহলক্ষীপুর নিবাসী আব্দুস সাওার সাহেবের বড় ছেলে রুহুল আমীন রানা করোনা আক্রান্ত হয়ে ১৮ দিন যাবত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২২ জুলাই, ২০২১ইং, শুক্রবার রুহুল আমীন রানা চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ঃ০০ টায় ঢাকার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। লাশ এম্বুলেন্স যোগে ফরিদপুর এসে পৌছায় ২৩ জুলাই রাত ১ঃ৫৫ মিনিটে।

একদিকে মধ্যরাত আরেক দিকে করোনায় মারা যাওয়া লাশ! মৃত ব্যক্তির ঘনিষ্ঠ বন্ধু সোহেল কোথাও গোসল দেওয়ার লোক না পেয়ে রাত ১২ঃ১০ মিনিটে ফোন করেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের “কুইক রেসপন্স টিম” কে। কুইক রেসপন্স টিমের সদস্যবৃন্দ লাশ পৌঁছানোর সাথে তার গোসল দেওয়ার ব্যবস্থা করে। রাত ২ঃ৪০ মিনিটের মধ্যে গোসল সম্পূর্ণ করে কাফনের কাপড় পড়িয়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মৃত ব্যক্তির লাশ ফ্রিজিং এম্বুলেন্সে উঠিয়ে দেয়।

ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন এর নেতৃত্বে লাশ গোসল এর সময় উপস্থিত ছিলেন কুইক রেসপন্স টিমের সদস্য মাহাবুবুর রহমান, আনোয়ারুল ইসলাম পলাশ, এ টি এম জামিল তুহিন, শেখ জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন রাজু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com