শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পুকুরে নেমে নিখোঁজ ক্যাডেটকলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

পুকুরে নেমে নিখোঁজ ক্যাডেটকলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:

 যশোর পৌর পার্কের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১০ ঘন্টা পর ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ফারহান তানভীরের(১৮) মরদেহ উদ্ধার হয়েছে। গেলো রাত ২ টার দিকে খুলনা নেভির একটি ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টায় মরদেহটি উদ্ধার করে। নিহত ফারহান যশোর শহরতলী আরবপুর এলাকার বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আকরাম হোসেনের ছেলে।যশোর ফায়ার সার্ভিস ও স্টেশন কর্মকর্তা আজিজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, শুক্রবার ফারহান বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে বিকেল ৪ টার দিকে যশোর পৌরপার্কে গোসল করতে নামেন ফারহান। গোসল করার সময় সে পানিতে ডুবে নিখোঁজ হয়।  বিকেল থেকে রাত আটটা পর্যন্ত যশোরের ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আগত ডুবুরি টিম উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। শনিবার ভোর থেকে তাদের আবার উদ্ধার অভিযান চালানোর কথা ছিল। এর মাঝেই নেভির স্পেশাল টিম ফারহানের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে  ছিলেন। এবার ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো ফারহানের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com