রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর এর অভিযানে জুয়ার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার’ ০৪ জুয়ারিকে আটক!

র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর এর অভিযানে জুয়ার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার’ ০৪ জুয়ারিকে আটক!


রাজশাহী ব্যুরো প্রধান সোহানুল হক পারভেজ :

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প কতৃক র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশনিক দল শুক্রবার (২৩ জুলাই) ২০২১ ইং তারিখ রাত্রি ৮ ঘটিকায় হইতে ৯ ঘটিকা পর্যন্ত নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন দীঘা (ঋষিপাড়া) গ্রামস্থ এলাকায় কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে, ০৪ জন জুয়ারিকে আটক করতে সক্ষম হন।
অভিযানে আটককৃত জুয়াড়িদের কাছে থেকে যথাক্রমে, (ক) ০১ সেট তাস, (খ) জুয়া খেলায় ব্যবহৃত নগদ- ২২,৭১১/- (বাইশ হাজার সাতশো এগারো) টাকা, (গ) ০১ টি গ্যাসলাইট, (ঘ) ০৬ টি মোবাইল ফোন, (ঙ) ০৭ টি সীমকার্ড, (চ) ০৪
টি মোমেরী কার্ড, (ছ) ০১ টি টর্চলাইট, (জ) ০১ টি জুয়া খেলায় ব্যবহৃত পলিথিন উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃত আসামীরা হলো, ১। মোঃ শাহিন আলম (২৭), পিতা- মৃত রমিজউদ্দিন, ২। মোঃ খায়রুল ইসলাম (৩২), পিতা- মোঃ মোকসেদ হোসেন, ৩। মোঃ আজিজুল হক (৪২), পিতা- মৃত আলম কবিরাজ, সর্ব সাং- দীঘা দাবীয়া তলা, ৪। মোঃ আনারুল ইসলাম (৩৩), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- দীঘা পশ্চিমপাড়া, সর্বথানা- বাঘা, জেলা- রাজশাহী। ও’ই সময় অজ্ঞাতনামা ২/৩ জন আসামী কৌশলে পালিয়ে যায়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ ঘটনাস্থলে নিজেরা’সহ পলাতক অজ্ঞাতনামা আসামীদের যোগসাজসে প্রকাশ্যে জুয়া খেলিতে ছিলো বলিয়া অকপটে স্বীকার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জবানবন্দি প্রদান করে। উপরাক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, এই চলমান অভিযানে উপরোক্ত জব্দকৃত জুয়া খেলার দ্রব্যাদি ও নগদ অর্থ’সহ আটকের বিষয়টি র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের আওতাধীন সিপিসি-২ নাটোর কতৃক শুক্রবার (২৩ জুলাই) ২০২১ ইং তারিখ রাত্রি ১১টা ৮ মিনিটে ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করেন। র‍্যাবের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com