মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়ীতে গরীব ও অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

ফুলবাড়ীতে গরীব ও অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা


বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। চলমান করোনার প্রভাবে কর্মহীন ও গরীব অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। 
২৩ জুলাই শুক্রবার ঈদ পরবর্তী সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে সকাল থেকেই লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসনের তৎপরতা দেখা গেছে উপজেলা জুড়ে। ফুলবাড়ী থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৬ মামলায় দশ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনা করার পাশাপাশি চলমান পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার খাদ্য সহয়তা সামগ্রীও বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন। লকডাউন বাস্তবায়ন ও সহায়তা সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া ফুলবাড়ী থানা পুলিশ সদস্য ও আনসার সদস্যগন উপস্থিত ছিলেন। 
এদিকে সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়ের নির্দেশনায় শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়ক ও হাটবাজারে তৎপরতা চালান ফুলবাড়ী থানা পুলিশ সদস্যরা। এ সময় তারা ঔষধ ও কাঁচামালের দোকান ব্যতিত অন্যসব দোকানপাট বন্ধ করে দেন। পাশাপাশি সরকার ঘোষিত বিধিনিষেধ ও যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালান। মূলত দিনভর ফুলবাড়ী থানা পুলিশ সদস্যদের তৎপরতায় লকডাউনের প্রথমদিন উপজেলার প্রায় সব সড়ক ও হাটবাজার ছিল জনশূন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com