মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালকিনিতে শিশুর রহস্যজনক মৃত্যু, সৎ মা গ্রেফতার।

কালকিনিতে শিশুর রহস্যজনক মৃত্যু, সৎ মা গ্রেফতার।


কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ রুমি আক্তার-(১১) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে থানায় সৎমাকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আজ শুক্রবার ভোরে পলাতক অবস্থায় আসামী সৎমাকে গ্রেফতার করে থানা পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলীমাবাদ গ্রামের মোকলেচ হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার একই গ্রামের জয়নাল শরিফের মেয়ে সিমা বেগমকে বিয়ে করেন। পরে তাদের ঘরে নিহত ওই কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু পারিবারিক কলহের জের ধরে প্রায় তিন বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। পরে একই ইউনিয়নের এচাহাক সরদারের মেয়ে হাসিনা বেগমকে পূনরায় বিয়ে করেন নিজাম। ওই নিহত শিশু রুমি তার বাবা নিজাম ও সৎ মা হাসিনার  সঙ্গে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার সকালে শিশুটি ও তার সৎ মাকে ঘরে রেখে মাঠে কাজ করতে যান নিহতের বাবা নিজাম হাওলাদার। পরে শিশুটির বাবা দুপুরে খাওয়ার জন্য বাড়িতে এসে ঘরে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে এসে বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশুর মা সিমা বেগম বাদী হয়ে কালকিনি থানায় সৎমা হাসিনাকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক অবস্থায় আসামী সৎমা হাসিনাকে গ্রেফতার করে।এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল সাংবাদিকদের  বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের পরে বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। তবে এ ঘটনায় নিহত শিশুর মা থানায় মামলা করেছে। এবং শিশুর সৎমাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com