মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেট নগরীতে কঠোর লকডাউনের প্রথম দিনে কুইক রেসপন্স টিম’র মহড়া

সিলেট নগরীতে কঠোর লকডাউনের প্রথম দিনে কুইক রেসপন্স টিম’র মহড়া

উৎফল বড়ুয়া, সিলেট:


ঈদের পর সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে আজ শুক্রবার সিলেট নগরের রাস্তায় মহড়া দিচ্ছে মহানগর ট্রাফিক পুলিশের কুইক রেসপন্স টিম। নগরের প্রধান সড়কগুলোতে লকডাউন নিশ্চিতে একযোগে প্রদক্ষিন করেছে পুরো দল।

মুলত দুইজন ট্রাফিক পুলিশ নিয়ে একটি করে দল গঠন করা হয়েছে। দশটি দলে ভাগ হয়ে তাই এই টিমে কাজ করছেন মোট বিশজন পুলিশ সদস্য।


পবিত্র ঈদুল আযহার তৃতীয় দিন থেকে শুরু হওয়া পূর্বঘোষিত ১২ দিনের লকডাউনে প্রথম দিনে সিলেট নগরের রাস্তাঘাট ছিল একদম ফাকা।

একদিকে লকডাউন অন্যদিকে শুক্রবার হওয়াতে শহরের মানুষজন বাসাবাড়ি থেকে তেমন একটা বের হননি। সারাদিন ধরে বিক্ষিপ্ত ভাবে কিছু রিকশা চলাচল করলেও প্রাইভেট কার মোটর সাইকেলের দেখা মেলেনি খুব একটা।


করোনা সংক্রমনের উর্ধগতি ঠেকাতে মানুষজন যাতে ঘরের বাইরে বের না হন তা নিশ্চিত করতেই মুলত শহরে টহলে নেমেছে মহানগর ট্রাফিকের কুইক রেসপন্স দলটি। এছাড়া সারাদিন থেকেই র্যাব পুলিশ বিজিবির সমন্বয়ে বেশ কয়েকটি দল নগরের প্রধান প্রধান সড়ক গুলোতে অবস্থান নেয়। এ সময় রাস্তায় বের হওয়া মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সিলেটে লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।

তিনি জানান, কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com