মামুন শিকদার মাহিন, সখিপুর(টাঙ্গাইল):
করোনা সংক্রমন রোধে আজ শুক্রবার (২৩জুলাই) বিকেল সাড়ে ৫ টায় টাঙ্গাইলের সখিপুর উপজেলার বিভিন্ন এলাকাতে লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।
লকডাউন বিধিনিষেধ অমান্য করে উপজেলার বহেড়াতৈলে ফুটবল খেলা আয়োজন করায় মোবাইল কোর্টের ৪ টি মামলায় ১২৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন লকডাউন বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply