মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীতাকুণ্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানঃ ১১ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানঃ ১১ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা


মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ডঃ

চট্রগ্রামের সীতাকুণ্ডে কঠোর  লকডাউন কার্যকর করতে নেমে প্রথমদিনে মোবাইল কোর্টের মাধ্যমে ১১ টি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সকালে জরিমানা না করলেও বিকালেবেলা সরকারি নির্দেশনা অমান্য করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেনউপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন।
আজ (২৩ জুলাই) শুক্রবার সকাল থেকে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার সীতাকুণ্ড সদর বাজার থেকে বড় কুমিরা বাজার পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন, শপিংমল ও দোকানপাট। সকালে রাস্তা ফাঁকা দেখা গেলে বিকালে ৩ টার পর সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খােলা রাখার অভিযোগে মােবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, আজ থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি, আনসারের সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। সকালে প্রাথমিকভাবে সতর্ক করা হলেও বিকালে সরকারি নির্দেশনাবলী না মানায় এ জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com