মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“মোটর সাইকেলের ব্যাটারিতে ভরে ইয়াবা পাচারঃ আটক এক।”

“মোটর সাইকেলের ব্যাটারিতে ভরে ইয়াবা পাচারঃ আটক এক।”

এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের দক্ষিণে রামু ও উখিয়া উপজেলা সীমানার কাছাকাছি প্রধান সড়কে স্হাপিত মরিচ্যা যৌথ  চেকপোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে একটি  মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ জুলাই) বিকালে   মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত ৩০ বিজিবি সদস্যরা একটি পালসার মোটরসাইকেলে তল্লাসি চালিয়ে   ইয়াবা ও মোটরসাইকেলসহ পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হল উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ আলা উদ্দিন (২০)। 

মরিচ্যা  চেকপোষ্টের বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মাহমুদুল হাসান জানিয়েছেন, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া হতে কক্সবাজারগামী  একটি মোটরসাইকেল মরিচ্যা চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামতে সিগন্যাল দেওয়া হয়৷

পরে উক্ত মোটর সাইকেলে তল্লাসি চালিয়ে  ব্যাটারির ভিতরে বিশেষভাবে লুকানো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com