সোহেল রানা,সাভার:
সাভারের আশুলিয়ায় একটি ব্রিজের নিচ থেকে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই নবজাতকের উদ্ধার হওয়া মরদেহ দাফন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) রাত ৮ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি বাড়ল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, রাতে কলতাসূতির ওই ব্রিজের নিচে নবজাতকটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এঘটনায় পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসীর সহায়তায় গোসলের পর দাফন করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, নবজাতকটি ১ দিন বয়সের ছিল। কেউ অ্যাবশন করে ওই ব্রিজের নিচে ফেলে যেতে পারে। স্থানীয়দের অনুরোধে শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply