সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ঋষিপল্লীতে মুচি ও নিম্ন আয়ের ১৭০ টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান

কুমিল্লায় ঋষিপল্লীতে মুচি ও নিম্ন আয়ের ১৭০ টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান

কুমিল্লা ব্যুরো:

করোনা ভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরতে আজ থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। কঠোর বিধিনিষেধ আরোপকালে নিম্ন আয়ের মানুষ যেন ক্ষুধার কষ্ট না পায় সে ব্যাপারে সদাজাগ্রত রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার কুমিল্লার জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর উদ্যোগে নগরীর ঋষিপল্লীতে বসবাসকারী মুচি ও নিম্ন আয়ের ১৭০ টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

কুমিল্লা হাই স্কুল মাঠে হতদরিদ্র এসব পরিবারের হাতে উপহারসামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উন নবী তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাই দুধ, মসলা সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রায় সাড়ে ১১ কেজি।

কোভিড-১৯ অতিমারি থেকে দেশের মানুষকে রক্ষার পাশাপাশি সীমিত আয়ের মানুষের ক্ষুধার কষ্ট লাঘবে জেলাপ্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com