কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দেবীদ্বারে ডাঃ ফেরদৌস খন্দকার’র ‘কোভিড-১৯ সেবা টিম’ উপজেলার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ৫০টি অসহায় পরিবারের মাঝে পৌঁছে দিলেন খাদ্য উপহার সামগ্রী।
উপহারসাগ্রী পেয়ে আনন্দে আবেগ-আপ্লুত হয়ে প্রতিবন্দী আমেনা বেগম ও জুলফু মিয়া জানান, আমরা সরকারের দেয়া প্রতিবন্ধী ভাতা পাচ্ছি, কিন্তু এ করোনাকালে খাদ্য সহযোগীতা এটাই প্রথম পেলাম।
শুক্রবার বিকেলে পাউন্নারপুল মাদ্রাসা মাঠে উক্ত কার্যক্রমে এশিয়ান টিভি দেবীদ্বার প্রতিনিধি নেছার উদ্দিন’র সার্বিক তত্বাবধানে উক্ত খাদ্য উপহার সামগ্রী বিতরণকালে করোনাকালে করোণীয় বিষয় নিয়ে আলোকপাত করেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, জেলা কৃষকলীগ নেতা সুজীৎ পোদ্দার, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা সুলতান আহমেদ, ইটালী প্রবাসী মোঃ মোখলেছুর রহমান, সাংবাদিক শফিউল আলম রাজিব, যুবলীগ’র পৌর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর আ’লীগ সদস্য মোঃ ফেরদৌস ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ তাজুল ইসলাম মোঃ শাহ আলম, বিল্লাল হোসেন, সাংবাদিক মেহেদী হাসান, ছাত্রলীগ কুমিল্লা(উঃ) জেলা সদস্য জুম্মান হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ জহির।
আলোচকরা বলেন, চলমান বৈশ্বিক মহামারিতে আমাদের অনেক সচেতন থাকতে হবে, মাস্ক পড়া, হাত-মুখ পরিস্কার রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই, যারা এখনো টিকা নেননি, আপনারা আর কালক্ষেপন না করে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহন করে ফেলুন। যে টিকা আপনাকে সুরক্ষিত রাখবে।
Leave a Reply