মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুষ্টিয়া কঠোর লকডাউন এর বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়

কুষ্টিয়া কঠোর লকডাউন এর বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়

মোঃসুজন বিশ্বাস কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

শুক্রবার সকাল সাড়ে ১১.১০ টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে তার অফিস সম্মেলন কক্ষে কঠোর লকডাউন বাস্তবায়নের বিষয় নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার ডিপ্লয়মেন্ট বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কুষ্টিয়া মোঃ সাইদুল ইসলাম সভার শুরুতে লকডাউনের বিষয়ে সরকারী নির্দেশনা পাঠ করেন এবং উপস্থিত সকলের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন। তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রত্যেককে নিজের অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করতে ও লকডাউন প্রতিপালনের বিষয়ে কথা বলেন। বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন জেলা পুলিশ কুষ্টিয়া বিগত  দিনে কুষ্টিয়াতে যে ভাবে সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করেছে ঠিক একই ভাবে আবারো কাজ করবে লকডাউন জন্য  এর আওতায় ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার, নির্বাচিত প্রতিনিধি, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবকদের সাথে সুসমন্বের মাধ্যমে লকডাউন সঠিক ভাবে বাস্তবানের জন্য তৎপর থাকবে এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে লকডাউন বাস্তবায়নে সর্বতোভাবে নিয়জিত থাকবে। এ ক্ষেত্রে জেলা পুলিশ কুষ্টিয়ার সকল সিনিয়র অফিসার মাঠে থেকে প্রত্যক্ষভাবে ডিউটি তদারকির মাধ্যমে সাধারণ লোকদের লকডাউন বাস্তবায়নে বাধ্য করবে।
কুষ্টিয়া জেলায় শুক্রবার, সোমবার ও বুধবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় – বিক্রয় করা যাবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্নেল মোঃ ইয়াসিন সারোয়াত, বিজিবি’র লেঃ কর্নেল মোর্শেদ, এনএসআই জয়েন্ট ডিরেক্টর মোঃ ইদ্রিস আলী, জেলা আনসার কমান্ডারসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com