শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আতিকুর রহমান অনিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আতিকুর রহমান অনিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

মোঃসুজন বিশ্বাস,কুষ্টিয়া জেলা প্রতিনিধি  :

বুধবার ২১ জুলাই আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় সভাপতির বাড়ির সামনে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র দিয়ে অনিকের উপর অতর্কিত হামলা চালায়।
এসময় স্থানীয়ারা গুরুতর আহত অবস্থায় অনিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি অনিক সহ তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ বলেন, জেলা ছাত্রলীগের প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা করে। রাত সাড়ে ১০টার দিকে কলেজ মোড় এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়।
হামলাকারীদের আঘাতে অনিকের মাথা, হাত, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও আশরাফুল আলম বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করা হয়েছে। মাথায় কয়েকটি সেলাই লেগেছে। আমরা তার চিকিৎসা দিচ্ছি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে তবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা কর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com