মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে লকডাউন আইন অমান্য করে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ পন্ড করে দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম।
সরকার ঘোষিত লকডাউন আইন অমান্য করে হর্ণ বাজিয়ে শত শত দর্শক একত্রিত হয়েছিলো হাটহাজারী উপজেলার ছিপাতলী ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের সহায়তায় আজ শুক্রবার (২৩ জুলাই) বিকেলে তিনি উপস্থিত হয়ে এই জমায়েত পন্ড করে দেন।
করোনা মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়কালে কান্ডজ্ঞানহীন এমন কাজ নিন্দনীয়’ মন্তব্য করেন ইউএনও শাহিদুল আলম।
Leave a Reply