মামুন শিকদার মাহিন, সখিপুর (টাঙ্গাইল):
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ শুক্রবার (২৩ জুলাই) সখিপুর উপজেলায় লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্টে ৩৩ টি মামলায় ১৭২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) দুটি পৃথক অভিযানে এ দন্ড প্রদান করেন।
দিনব্যাপী উপজেলার মোখতার ফোয়ারা চত্বর সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী জানান করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই। লকডাউন বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply