মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূমিদস্যুদের কবল থেকে সরকারি জমি উদ্ধার করে ২০ দিনের মধ্যেই শিশুপার্ক করলেন ইউএনও

ভূমিদস্যুদের কবল থেকে সরকারি জমি উদ্ধার করে ২০ দিনের মধ্যেই শিশুপার্ক করলেন ইউএনও

ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার :


মহেশখালীতে ভূমিদস্যুদের কবল থেকে সরকারি খাস জমি উদ্ধার করে শিশুপার্ক নির্মাণ করেছে উপজেলা প্রশাসন। মাত্র ২০ দিনের মধ্যেই মহেশখালী দ্বীপের প্রথম এ শিশুপার্কটি নির্মাণের পর ২২ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে তা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কক্সবাজার-২ আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক তা উদ্বোধন করেন। উদ্বোধনের পর দ্বীপের নতুন ও একমাত্র এ বিনোদন কেন্দ্রটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।ছোট মহেশখালীর পাহাড়ি এলাকায় শেখ রাসেল শিশুপার্ক নামের এ বিনোদন কেন্দ্রটির উদ্বোধনি অনুষ্ঠানে কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক ছাড়াও উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, মহেশখালী থানার পরিদর্শক(তদন্ত) আশিক ইকবাল ও ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ বিন আলীসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। উদ্বোধনের পর পার্কটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা বিনোদনপ্রিয়দের পদচারণায় মুখরিত হয় ওঠে শিশুপার্কটি।জানা গেছে, কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় নৈসর্গিক ও নান্দনিক পরিবেশে ৪০ শতক জায়গার উপর প্রতিষ্ঠা হওয়া এ বিনোদন কেন্দ্রে হাতি, জিরাফ, ড্রাগন, হরিণ, বাজপাখিসহ বিভিন্ন বন্যপ্রানীর প্রতিকৃতি ও শিশুদের জন্য তৈরি করা বিভিন্ন খেলার রাইড এর ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল-সন্ধ্যা এ পার্কটি শিশু কিশোরসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে। ফলে অনায়াসে মুক্তমনে বিনোদন নিতে পারবে বিভিন্ন বয়সী শিশু কিশোর ও বিনোদনপ্রিয়রা। এ বিনোদন পার্কে ঢুকতে কাউকে প্রবেশমূল্য দিতে হবে না।

ছোট মহেশখালীর ইউনিয়ন পরিষদে উদ্যোগে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণায়ের আওতাধীন এলজিএসপি প্রকল্পের মাধ্যমে প্রায় ১০লক্ষ টাকা ব্যয়ে শিশুপার্কটি নির্মাণ করা হয়। দ্রুত সময়ে পার্কটি প্রতিষ্ঠায় সহযোগিতা করেন উপজেলা প্রশাসন।ছোট মহেশখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলী জানান, উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এলাকার এমপির সহযোগিতায় একটি প্রত্যন্ত ইউনিয়নে এমন বিনোদন পার্ক গড়ে ওঠেছে।মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান জানান, মহেশখালীর মত একটি বড় ও গুরুত্বপূর্ণ উপজেলায় শিশুদের বিনোদনের জন্য কোন শিশুপার্ক নেই। তাই উপজেলা চত্বরের পার্শ্ববর্তী ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের পাশে লম্বাঘোনায় সরকারি খাস জায়গায় একটি শিশুপার্ক নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়।কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের এমপি আশেক উল্লাহ রফিক বলেন, বাংলাদেশের দুর উপকূলীয় দ্বীপ উপজেলা মহেশখালীতে প্রথমবারের মত শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধন হল। এটি দ্বীপবাসীর জন্য মাইলফলক হয়ে থাকবে। সরকার মহেশখালী দ্বীপের সামগ্রিক উন্নয়নের জন্য বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে। এলাকার মানুষের চিত্তবিনোদনের কথা চিন্তা করে মহেশখালীতে আগামীতে আরও বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com